শাহ্জালাল ব্যাংকের পরিচালক পর্ষদের সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর পরিচালক পর্ষদের ২৫৬তম সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় কিছু বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা রিভিউ করা হয়।
ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ ও মো. গোলাম কুদ্দুছ, পরিচালক আনোয়ার হোসেন খান, ফকির আখতারুজ্জামান, মো. আক্কাচ উদ্দিন মোল্লা, মোহাম্মদ ইউনুছ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ উপস্থিত ছিলেন।
