২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় শুরু হচ্ছে নবায়নযোগ্য শক্তি বিষয়ক কর্মশালা ও মেলা

নবায়নযোগ্য শক্তি বিষয়ে তিনদিনের একটি কর্মশালা ও প্রযুক্তি মেলা শুরু হচ্ছে ঢাকায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2017, 08:09 PM

Updated : 19 Aug 2022, 05:58 PM

হোটেল সোনারগাঁওয়ে শুক্রবার থেকে শুরু হয়ে এই আয়োজন চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

বিভিন্ন দেশের নবায়নযোগ্য শক্তিখাতে দক্ষ ব্যক্তিদের নিয়ে আয়োজিত এই কর্মশালা ও মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কর্মশালা ও মেলার ঘোষণা দেয় আয়োজক সংস্থা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন এবং নেপালের সংস্থা অল্টারনেটিভ এনার্জি প্রমোশন সেন্টার।

এই কর্মশালায় ১৫টি দেশের নবায়নযোগ্য শক্তি ও প্রযুক্তি সংশ্লিষ্ট নীতিনির্ধারক, অর্থায়নকারী, উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞ যোগ দেবেন। কর্মশালার পাশাপাশি একই স্থানে টানা তিন দিন চলবে ‘নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি মেলা’।

মেলার ৩৫টি স্টলে নবায়নযোগ্য শক্তির বিভিন্ন প্রযুক্তি এবং প্রকল্প প্রদর্শিত হবে। মেলা চলবে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।