স্যামসাংয়ের ‘হ্যাপি ওয়েডিং’ অফার
বাংলাদেশি গ্রাহকদের জন্য বিয়ের মৌসুমে ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং ইলেক্ট্রনিকস নিয়ে এলো ‘স্যামসাং হ্যাপি ওয়েডিং অফার’।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ নভেম্বর থেকে স্যামসাংয়ের নির্দিষ্ট ব্র্যান্ড শপ এবং ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড, ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, র্যাংগস ও সিঙ্গার-এর স্যামসাং অনুমোদিত শো-রুমগুলোতে গ্রাহকরা নতুন অফার পাচ্ছেন।
অফারের আওতায় স্যামসাং টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে একজন গ্রাহক একটি হোম অ্যাপ্লায়েন্স সেটসহ জিতে নিতে পারবেন সঙ্গীসহ তিনদিন দুই রাত হানিমুন ক্রুজ ও এক রাত সিঙ্গাপুর শহরে অবস্থান করার সুযোগ।
চারজন গ্রাহক পাবেন সঙ্গীসহ সিঙ্গাপুরে তিনদিন দুইরাত হানিমুন ক্রুজ ও এক রাত সিঙ্গাপুর শহরে অবস্থান করার সুযোগ। ২৪ জন পাবেন হোম অ্যাপ্লায়েন্স সেট এবং অন্যরা পাবেন ক্যাশব্যাক, ফ্রি টিভি, হোম থিয়েটার, সাউন্ডবার।
নিজের অফার জানতে গ্রাহককে পণ্য কেনার পর মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে WC <space> Product Code <space> Shop Code> লিখে এসএমএস করতে হবে ৬৯৬৯ নম্বরে। বিজয়ীর নাম ঘোষণা করা হবে ২০১৮ সালের ৩১ জানুয়ারীর মধ্যে।
বিস্তারিত তথ্য জানা যাবে www.facebook.com/samsungbangladesh ওয়েবসাইটে।
এছাড়াও ০৮০০০-৩০০-৩০০ (টোল ফ্রি) অথবা ০৯৬১২-৩০০-৩০০ নম্বরে ফোন করে আগ্রহীরা যেকোনো তথ্য জানতে পারবেন।
