২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাডেট কলেজে ভর্তির ফি দেওয়া যাবে বিকাশে

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার আবেদন ফি বিকাশে পরিশোধ করা যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2017, 06:48 PM

Updated : 19 Aug 2022, 05:57 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৮ সালের পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশ নিতে ভর্তিচ্ছুরা www.cadetcollege.army.mil.bd  ওয়েবসাইটে গিয়ে মাধ্যমে অনলাইনে আবেদন করে, বিকাশের মাধ্যমে ফি জমা দিতে পারবেন।

এজন্য বিকাশ ব্যাবহারকারীকে প্রথমে *২৪৭# ডায়াল করে বিকাশ মেন্যুতে যেয়ে ‘৩’ সিলেক্ট করলে ‘পেমেন্ট’ অপশনে যাওয়া যাবে। এরপর ক্যাডেট কলেজে আবেদন ফির জন্য নির্ধারিত বিকাশ মার্চেন্ট একাউন্ট নম্বর ‘০১৭০৮৩৬৩৮৪৯-তে টাকা প্রেরণ করতে হবে।

তারপর বেশ কিছু ইন্টার‌্যাক্টিভ ধাপ অনুসরণ করে লেনদেনটি সম্পন্ন করতে হবে। লেনদেন সম্পন্ন হওয়ার পরে গ্রাহক এ সংক্রান্ত একটি এসএমএস নোটিফিকেশন পাবেন।

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার আবেদনপত্র পূরণ পদ্ধতি এবং ফি সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.cadetcollege.army.mil.bd.ওয়েবসাইটে।