২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি দিল ইসলামী ব্যাংক

সাড়ে তিন শতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে বৃত্তি ও শিক্ষা উপকরণ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2017, 06:41 PM

Updated : 12 Apr 2022, 12:42 AM

সোমবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, সম্প্রতি রংপুরের প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতাল মিলনায়তনে ৩৬৬ জন শিক্ষার্থীকে বৃত্তি ও শিক্ষা উপকরণ দেওয়া হয়।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো.ইয়াহিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল জব্বার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোন প্রধান সহিদুর রহমান, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাট্রিজ রংপুরের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরীসহ ব্যাংকের কর্মকর্তা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।