২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রবি’র ক্যারিয়ার কার্নিভাল

সফল ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘রবি ক্যারিয়ার কার্নিভাল’ অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2017, 05:42 PM

Updated : 12 Apr 2022, 12:42 AM

রোববার শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই কার্নিভাল অনুষ্ঠিত হয় বলে রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ক্যারিয়ার কার্নিভালের উদ্বোধন করেন রবি’র চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশ্ববিদ্যলয়ের ব্যবসা অনুষদের ডিন এ এফ এম আওরঙ্গজেব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে রবি’র সিসিপিও মতিউল ইসলাম নওশাদ বলেন, “পরবর্তী প্রজন্মের ডিজিটাল কোম্পানি হওয়ার লক্ষ্যে রবি কাজ করে যাচ্ছে। আমরা নিশ্চিত এই আয়োজনের মাধ্যমে ডিজিটাল শ্রেষ্ঠত্ব অর্জনে আপনারা কীভাবে আমাদের পাশে দাঁড়াতে পারবেন তা আমরা জানতে পারব।”

বন্দর নগরীতে পরিকল্পিত ক্যারিয়ার কার্নিভালগুলোর প্রথমটি হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

সোমবার একটি কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)।