২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রডব্যান্ড ওয়ার্ল্ড ফোরামে হুয়াওয়ের তিন পুরস্কার

গ্লোবাল অপারেটরদের সঙ্গে মিলে অভিনব সল্যুশন ও জয়েন্ট ইনোভেশনে বিশেষ অবদান রাখায় বিশ্বের সবচেয়ে বড় ফিক্সড নেটওয়ার্কভিত্তিক আয়োজন ব্রডব্যান্ড ওয়ার্ল্ড ফোরাম ২০১৭-তে তিনটি পুরস্কার জিতেছে হুয়াওয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2017, 05:20 PM

Updated : 12 Apr 2022, 12:42 AM

হুয়াওয়ে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘এচিভমেন্ট ইন ফিক্সড-মোবাইল কনভারজেন্স’, ‘বেস্ট স্মার্ট হোম নেটওয়ার্ক’ এবং ‘বেস্ট কনজ্যুমার ১জিবিপিএস সার্ভিস বেজড অন জি.ফাস্ট অর ডিওসিএসআইএস ৩.১’ ক্যাটাগরিতে পুরস্কার জেতার খবর দিয়েছে।

হুয়াওয়ের এফএমসি সল্যুশন ‘এচিভমেন্ট ইন ফিক্সড-মোবাইল কনভারজেন’ পুরস্কার জিতেছে।

ওইএম সিস্টেমস, নেটওয়ার্ক পরিকল্পনা, ফিক্সড মোবাইল কনভারজেন্সে অপারেটরদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় এবং ব্যবসায়িক মডেল আরো কার্যকর করতে সম্ভাব্য চ্যালেঞ্জগুলো নিয়ে গবেষণা করায় এ পুরস্কার দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে।

সুষ্ঠু বিনিয়োগ, নেটওয়ার্ক স্থাপনা, বিনিয়োগের সময় থেকে লাভ অল্প সময়ে তুলে আনা এবং  রিটার্ন-অন-ইনভেস্টমেন্ট (আরওওয়াই)-এ গুরুত্ব দেওয়া অপারেটরগুলোর মূল বিষয় হচ্ছে মূল্যায়নভিত্তিক নেটওয়ার্ক স্থাপনা যা হুয়াওয়ের এফএমসি সল্যুশনে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে।

নেটওয়ার্ক পরিচালনায় পূর্ণ সেবাপ্রদান নিশ্চিৎ করতে ফিক্সড মোবাইল কনভারজেন্সে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় অপারেটরের সঙ্গে অংশীদারিত্ব করেছে হুয়াওয়ে।

ইতিমধ্যে শতাধিক এফএমসি নেটওয়ার্ক অবকাঠামো প্রকল্প এবং ব্যবসায়িক ও নেটওয়ার্ক পরামর্শ প্রকল্প সফলতার সঙ্গে সম্পন্ন করেছে হুয়াওয়ে। 

ভিডিও, ভিআর, গেমিং এবং ব্যাক্তিগত সংযোগের ক্ষেত্রে হুয়াওয়ে অপারেটরদের সার্বিক উন্নয়নে প্ল্যাটফর্ম তৈরি করে হুয়াওয়ের অভিনব ব্রডব্যান্ড সেবা প্রদানের মাধ্যমে সহযোগিতা করতে প্রস্তুত।

হুয়াওয়ের একসেস নেটওয়ার্ক প্রোডাক্ট লাইনের প্রেসিডেন্ট জেফ ওয়্যাং বলেন, “তিনটি প্রশংসনীয় পুরস্কার পাওয়ায় আমরা সন্মানিত, যা প্রমাণ করে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবং ব্রডব্যান্ড সংযোগে অংশীদারদের অব্যাহত উদ্ভাবনী সল্যুশন। ভবিষ্যতে ব্রডব্যান্ড খাতে আন্তর্জাতিক অপারেটরগুলো এবং পার্টনারদের সঙ্গে কাজ করবে হুয়াওয়ে এবং প্রতিষ্ঠানটি একই সাথে ইকোসিস্টেমভিত্তিক উন্নত ব্রডব্যান্ড নতুন একটি খাত তৈরিতে প্রতিজ্ঞাবদ্ধ।”

হুয়াওয়ে টেকনোজিস (বাংলাদেশ) লিমিটেড-এর চিফ টেকনোলজি অফিসার কলিন শি বলেন, “আগের দিনের গতানুগতিক পদ্ধতি থেকে প্রতিনিয়ত আরো উন্নত ও নতুন কিছুর জন্য মুখিয়ে থাকে, যেখানে উন্নত মানের পাশাপাশি নতুনত্বের বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ। আধুনিক জীবন ব্যবস্থার জন্য যেমনি ব্রডব্যান্ড ইন্টারনেট জরুরি তেমনি মানসম্মত ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষমতায়ন ও উন্নয়নও বেশ গুরুত্বপূর্ণ।”