২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘থিঙ্ক উইথ গুগল’ প্ল্যাটফর্মে ‘স্পিরিট অব রমজান’

ইউনিলিভারের ব্র্যান্ড নর ও পিউরইটের যৌথ উদ্যোগ ‘স্পিরিট অব রমজান’ ক্যাম্পেইন ‘থিঙ্ক উইথ গুগল’ প্ল্যাটফর্মের জন্য নির্বাচিত হয়েছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2017, 07:39 PM

Updated : 11 Oct 2022, 02:43 PM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, প্রথমবারের মতো বাংলাদেশি কোনো ক্যাম্পেইন এ তালিকায় স্থান পেল।

‘থিঙ্ক উইথ গুগল’ একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যা সর্বশেষ বিপণন গবেষণা, রিপোর্ট, গাইড এবং ইনফোগ্রাফিকসের মাধ্যমে বাজারের বিভিন্ন চিত্র প্রকাশ করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালে এই ক্যাম্পেইনে সাধারণ মানুষকে ব্যাপকভাবে উৎসাহিত করা হয়, যেন তারা ভাগ্যাহত মানুষকে খাবার দিতে উদ্বুদ্ধ হয়।

অনলাইন ক্যাম্পেইনে ইউটিউবের ‘সর্বোত্তম’ ব্যবহার করে ইউটিউবে ‘কল টু অ্যাকশন’ ভিডিও ক্যাম্পেইন করা হয় বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, এ ক্যাম্পেইনে অলাভাজনক প্রতিষ্ঠান ‘বিদ্যানন্দ’কে অংশীদার করা হয়, যারা মানুষের কাছ থেকে খাবার সংগ্রহ করা এবং দরিদ্র মানুষের কাছে তা পৌঁছে দেওয়ার কাজটি করে।