রংপুরে ‘ইজি বিল্ড’ এর শোরুম উদ্বোধন
আরএফএল গ্রুপের গৃহ নির্মাণ সামগ্রীর রিটেইল চেইন শপ ‘ইজি বিল্ড’ রংপুরে শোরুম চালু করেছে।
এই শোরুমে বাড়ি নির্মাণ সামগ্রী, বৈদ্যুতিক ও নিরাপত্তা সরঞ্জামসহ প্রয়োজনীয় ৩ হাজার ধরনের পণ্য পাওয়া যাবে।
আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধন উপলক্ষে নতুন এ শোরুমে নভেম্বর মাস জুড়ে ৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
রংপুর সদরে স্টেশন রোডের শাইলো মার্কেটে সম্প্রতি শোরুমটির উদ্বোধন করেন আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
অনুষ্ঠানে তিনি বলেন, “ইজি বিল্ডের শোরুম থেকে ক্রেতারা পণ্য ক্রয়ের পাশাপাশি সুদক্ষ প্রকৌশলীর কাছ থেকে বাড়ি নির্মাণ বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা পাবেন।”
তিনি আরও বলেন, রাজধানীসহ রংপুর, কুমিল্লা ও বগুড়াতে ইজি বিল্ড’র শোরুম রয়েছে। শিগগির চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শোরুম চালু করা হবে।
আরএফএল প্লাস্টিকস লিমিটেডের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মণ্ডল, ‘ইজি বিল্ড’ এর হেড অব রিটেইল ডেভেলপমেন্ট গিয়াস উদ্দিন বিশ্বাস, সেলস ম্যানেজার মোহাম্মদ সাজ্জাদ ও ব্র্যান্ড ম্যানেজার এমদাদুল ইসলামসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
