২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কের আয়োজনে আইপিডিসি

প্রথম বারের মতো আন্তঃক্লাব জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2017, 07:46 PM

Updated : 19 Aug 2022, 05:56 PM

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘কমিউনিকেশন ইন অ্যাকশন (সিআইএ)-থ্রি’ শিরোনামের এই প্রতিযোগিতার আয়োজনের কথা জানানো হয়।

প্রথমবারের এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং রানার-আপ হয়েছে ঢাকা বিশবিদ্যালয়ের আইবিএ।

ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আইইউবি এবং অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন কলেজ ও স্কুল থেকে মোট ৪৮ টি দল এ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়।

চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত স্কুল অব সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিসে অনুষ্ঠিত হয় সিআইএ-৩ এর চূড়ান্ত পর্ব এবং চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে।

অনুষ্ঠানের আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চট্টগ্রাম ব্রাঞ্চ ম্যানেজার অণির্বান সরকার উপস্থিত ছিলেন।