২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্যামসাং হ্যাপি ওয়েডিং’ অফার

কনজ্যুমার ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং বাংলাদেশি গ্রাহকদের জন্য এই বিয়ের মৌসুমে নিয়ে এল ‘স্যামসাং হ্যাপি ওয়েডিং অফার’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2017, 10:29 PM

Updated : 19 Aug 2022, 05:55 PM

স্যামসাং বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্যামসাং-এর টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে একজন গ্রাহক একটি হোম অ্যাপ্লায়েন্স সেটসহ জিতে নিতে পারবেন সঙ্গীসহ সিঙ্গাপুরে ৩ দিন ২ রাত হানিমুন ক্রুজ ও ১ রাত সিঙ্গাপুর শহরে অবস্থান করার মেগা অফার।

চারজন পাবেন সঙ্গীসহ সিঙ্গাপুরে ৩ দিন ২ রাত হানিমুন ক্রুজ ও ১ রাত সিঙ্গাপুর শহরে অবস্থান করার সুযোগ। ২৪ জন পাবেন হোম অ্যাপ্লায়েন্স সেট এবং অন্যরা জিতে নিতে পারেন ক্যাশব্যাক/ ফ্রি টিভি/ হোম থিয়েটার/ সাউন্ডবার।

নিজের অফার জানতে গ্রাহককে পণ্য কেনার পর মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে WC <space> Product Code <space> Shop Code> লিখে এসএমএস করতে হবে ৬৯৬৯ নম্বরে।

মেগা গিফট বিজয়ীর নাম ঘোষণা করা হবে ২০১৮ সালের ৩১ জানুয়ারির মধ্যে।

স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ-এর হেড অব কনজ্যুমার ইলেক্ট্রনিক্স ফিরোজ মোহাম্মদ বলেন, “গত বছর থেকে আমাদের গ্রাহদের সুবিধার্থে বিয়ের মৌসুমে বেশ কিছু অফার নিয়ে আসছি। এবছরও সদ্য বিবাহিত এবং তাদের পরিবার ও বন্ধুদের জন্য ঘর সাজানোর কাজটি সহজ করে দিতে চমৎকার এই অফারটি নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”

আগামী ১১ নভেম্বর থেকে স্যামসাং এর নির্দিষ্ট ব্র্যান্ড শপ এবং ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড, ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, র‍্যাংগস ও সিঙ্গার এর স্যামসাং অনুমোদিত শো-রুম গুলোতে গ্রাহকরা স্যামসাং-এর নতুন এই অফারটি উপভোগ করার সুযোগ পাবেন।