লেনদেন পর্যবেক্ষণে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে ইসলামী ব্যাংকের চুক্তি
লেনদেন পর্যবেক্ষণে প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ভারতের এসএএস ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড ও বাংলাদেশের থাকরাল ইনফরমেশন সিস্টেমস প্রাইভেট লিমিটেডের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি করেছে ইসলামী ব্যাংক।
বৃহস্পতিবার ঢাকায় ইসলামী ব্যাংক টাওয়ারে এই চুক্তি স্বাক্ষর হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান, এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব-উল-আলম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হাবিবুর রহমান ভূঁইয়া ও মু শামসুজ্জামান, থাকরাল ইনফরমেশন সিস্টেমের প্রধান নির্বাহী বাসাব বাগচি, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হারুন-উর-রশিদ খান, জেনারেল ম্যানেজার জয়জিৎ চৌধুরী ও এসএএস ইনস্টিটিউটের সহযোগী পরিচালক গুরুপ্রকাশ রামচন্দ্র উপস্থিত ছিলেন।
এছাড়া ইসলামী ব্যাংকের চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএএম হাবিবুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও আবুল ফয়েজ মুহাম্মদ কামালুদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
