শাহ্জালাল ব্যাংকে নির্বাহী কমিটির সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে ৭২৯তম এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।
ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লার সভাপতিত্বের এ সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
