২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্ধরা সিটিতে টেকনো মোবাইলের ব্র্যান্ড শপ উদ্বোধন

ট্রানশান বাংলাদেশ লিমিটেড এর প্রিমিয়াম স্মার্টফোন ফোন ব্র্যান্ড টেকনো মোবাইল বসুন্ধরা সিটি (লেভেল – ৬) শপিং মলে তাদের এক্সক্লুসিভ ব্র্যান্ড শপ চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2017, 10:05 PM

Updated : 19 Aug 2022, 05:55 PM

ট্রানশান বাংলাদেশ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ট্রানশান বাংলাদেশ এর সিইও রেজওয়ানুল হক আনুষ্ঠানিকভাবে বিক্রয় কেন্দ্রটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রানশান বাংলাদেশের সিওও শ্যামল সাহা, বিক্রয় ব্যবস্থাপনা বিভাগের প্রধান রেজাউল হাসান, বিভাগীয় বিক্রয় প্রধান মো. শফিউল আলম।

রেজওয়ানুল হক বলেন, বাংলাদেশের বাজারে, তথ্য-যোগাযোগ প্রযুক্তির ধারাবাহিক উন্নয়নের ফলশ্রুতিতে, প্রতিনিয়ত বাংলদেশের বাজারে মোবাইল হ্যান্ডসেটের জন্য গ্রাহক চাহিদায় যে নতুনত্ব তৈরি হচ্ছে; তা পূরণ করতে সক্ষম হবে টেকনো মোবাইল।

বিক্রয়োত্তর ১০০ দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টির পাশাপাশি টেকনো মোবাইলে ১৩ মাস পর্যন্ত সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছে টেকনো মোবাইল, যা দেবে ট্রানশানের সার্ভিসিং ব্র্যান্ড কার্ল কেয়ার।