২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইসিআইইসির চুক্তি

বাংলাদেশ ব্যাংক এর সাথে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপ (আইডিবিজি) এর অঙ্গ প্রতিষ্ঠান দি ইসলামিক কর্পোরেশন ফর দি ইন্স্যুরেন্স অফ ইনভেস্টমেন্ট এন্ড এক্সপোর্ট ক্রেডিট (আইসিআইইসি) এর সমঝোতা চুক্তি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2017, 08:44 PM

Updated : 12 Apr 2022, 12:40 AM

বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংক এর নির্বাহী পরিচালক আহমেদ জামাল এবং আইসিআইইসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা উসামা এ কাইসি এ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দুটি প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃসম্পর্ক স্থাপন এবং ব্যাংকিং ও বিনিয়োগ বিষয়ক তথ্যাবলী আদান প্রদানের উদ্দেশ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠান দু’টির মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়নে একটি মাইলফলক স্থাপিত হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, আইসিআইইসি, আইডিবিজি, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।