বিটিআইর গ্রাহকদের ঋণ দেবে ব্র্যাক ব্যাংক
ব্র্যাক ব্যাংক লিমিটেড দেশের অন্যতম রিয়েল এস্টেট ডেভলপার বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড বিটিআইয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
সম্প্রতি ঢাকায় বিটিআই হেড অফিসে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি হয়।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির অধীনে ব্র্যাক ব্যাংক বিটিআইর গ্রাহকদের হোম লোন, অটো লোন, পার্সোনাল লোন এবং ক্রেডিটকার্ডসহ সব রিটেইল ঋণ সুবিধা দেবে।
বিটিআইয়ের চিফ অপারেটিং অফিসার এইচ এম তরিকুল কামরুল ও ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
