২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চবটিতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শাখা

নারায়ণগঞ্জের পঞ্চবটিতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১০৬তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2017, 09:26 PM

Updated : 19 Aug 2022, 05:54 PM

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান সোমবার নতুন এই শাখার উদ্বোধন করেন।

শাহজালাল ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন শাখা উদ্বোধনের কথা জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম, বিকেএমইএর সাবেক সভাপতি মো. ফজলুল হক ও বিকেএমইএর সহ-সভাপতি মো. হাতেম, ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান মো. মাহবুবুর রশীদ, নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক মোসলে উদ্দিন আহমেদ, পঞ্চবটি শাখার ব্যবস্থাপক হরিলাল দেবনাথসহ স্থানীয় শিল্পপতি এবং ব্যবসায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।