২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিআই মটরসের ১০ বছর

যাত্রা শুরুর ১০ বছর পূর্তিতে সোনালি ট্রাক্টর ব্যবহার করে সফল কৃষকদের সম্মাননা দিয়েছে এসিআই মটরস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2017, 08:38 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেল ১০ বছর পূর্তির অনুষ্ঠানে মিলিত হন ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেড ও এসিআই মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসিআই মটরসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দীপক মিত্তাল, এসিআই গ্রুপ চেয়ারম্যান এম আনিস উদদৌলা, এসিআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা, এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক ফাহ আনসারী, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাসসহ ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেড ও এসিআই গ্রুপেএর ঊর্ধ্বতন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কৃষকের কৃষি যান্ত্রিকীকরণের সম্পূর্ণ সমাধান নিয়ে ২০০৭ সালের নভেম্বরে যাত্রা শুরু করে এসিআই মটরস। ওই বছর আমদানি করা সোনালিকা ট্রাক্টর বাজারজাত করে এসিআই মটরস।

দেশে প্রতিবছর গড়ে ২৪ হাজার সোনালিকা ট্রাক্টর বিক্রয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এসিআই মটরস ট্র্যাক্টরের পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণের অন্যান্য সমাধান, যেমন পাওয়ার টিলার, ডিজেল ইঞ্জিন, ওয়াটার পাম্প বাজারজাত করে। এসিআই মটরস প্রথমবারের মতো বাংলাদেশে এনেছে কম্বাইন হারভেস্টার, রিপার, রাইস ট্রান্সপ্লান্টার, ড্রিপ ইরিগেশনসহ আধুনিক কৃষি যন্ত্রপাতি।