২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অথবা ডটকমে ‘সুপার সেভিংস’ অফার

অনলাইনে কেনাকাটার সাইট অথবা ডটকম নিয়ে এসেছে ‘সুপার সেভিংস মান্থ’ অফার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2017, 07:11 PM

Updated : 19 Aug 2022, 05:54 PM

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ২৩ অক্টোবর থেকে শুরু হওয়া এই অফার চলবে মাসব্যাপী।

অথবা ডটকম এর সহকারী ব্র্যান্ড ম্যানেজার নির্ঝর কুমার কুন্ডু বলেন, এই অফারের আওতায় ক্রেতারা স্মার্টফোন থেকে শুরু করে ফ্যাশন আইটেম, হোম অ্যাপলায়েন্স, ইলেকট্রনিক্স, ফার্নিচার, কম্পিউটার এবং মোবাইল এক্সেসরিজসহ বিভিন্ন পণ্য কিনে উপভোগ করতে পারবেন ৬৫ শতাংশ পর্যন্ত ছাড়।

ছাড়ে বিভিন্ন ধরনের পণ্য কিনে যারা সবচেয়ে বেশি সাশ্রয় করতে পারবেন তাদের জন্যও রয়েছে আকর্ষনীয় পুরস্কার। এক্ষেত্রে তারা জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ভিগোর সৌজন্যে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইনডাকশন কুকার, রুটি মেকার ও ব্লেন্ডার।

এছাড়াও অফারের আওতায় স্মার্টফোন কিনলেই ক্রেতারা পাচ্ছেন পাওয়ার ব্যাংক, মগ বা ১০০০ টাকার গিফট ভাউচার। প্রতিটি ফোনে থাকছে বিনা সুদে কিস্তিতে ক্রয়ের সুবিধা, অফিসিয়াল ওয়ারেন্টি এবং ফ্রি ডেলিভারি।