২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা ফিউচার পার্কে বার্গার কিং

বার্গার কিং ব্র্যান্ডের বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টিফিন বক্স লিমিটেড ঢাকার যমুনা ফিউচার পার্কে নতুন আউটলেট চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2017, 06:55 PM

Updated : 12 Apr 2022, 12:39 AM

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ এর উদ্বোধন করেন।

যমুনা ফিউচার পার্কের ইউনিট-৫বি এর ০০৭-৯ নম্বর দোকানে বার্গার কিংয়ের আউটলেটে ৬৪ জনেরও বেশি মানুষের বসার ব্যবস্থা রয়েছে।

বার্গার কিং কর্তৃপক্ষ বলছে, তাদের এই আউটলেট হতে পারে পরিবারের সবাইকে নিয়ে সময় কাটানোর জন্য চমৎকার স্থান।

অতিথিরা বিকাল ৫টা থেকে ওয়্যাপার স্যান্ডউইচসহ নানা মেনু উপভোগ করতে পারবেন এখানে।      

ইনফ্রাস্ট্রাকচার, পাওয়ার ও টেলিকম সেক্টরের প্রতিষ্ঠান বাংলা ট্র্যাক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান টিফিন বক্স লিমিটেডের সাথে দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে বার্গার কিং বাংলাদেশের বাজারে এসেছে।