২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল রবি

বাংলাদেশের সেরা এমপ্লয়ার ব্র্যান্ড হিসাবে মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডকে পুরস্কৃত করেছে ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2017, 07:23 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

রাজধানীর একটি হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানে রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাবি এতথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে রবি কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদ বলেন, “এ পুরস্কার সম্মানের, আমরা আনন্দিত।”

বাংলাদেশ বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড এমন প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেয় যেগুলো মার্কেটিং কমিউনিকেশনসকে কাজে লাগিয়ে মেধাবীদের আকৃষ্ট করতে ও লালন করতে মনযোগী।