বছরের ‘সেরা ডিজিটাল এজেন্সি’ ওয়েবঅ্যাবল
ব্র্যান্ডিং এবং মার্কেটিং এ শ্রেষ্ঠত্ব ও নেতৃত্বের জন্য `দ্য গোল্ডেন গ্লোব টাইগার্স অ্যাওয়ার্ডস’ এর ‘সেরা ডিজিটাল এজেন্সি’ পুরস্কার পেয়েছে ওয়েবঅ্যাবল।
সম্প্রতি ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ‘গোল্ডেন গ্লোব টাইগার্স, ২০১৭ ফর এক্সিলেন্স অ্যান্ড লিডারশিপ ইন ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং’ অনুষ্ঠানে দেওয়া হয় এই পুরস্কার।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাত থেকে ওয়েবঅ্যাবল ডিজিটালের ব্যবস্থাপনা পরিচালক আনিস চৌধুরী এবং পরিচালক মনোশিতা অরণীর যুগ্মভাবে পুরস্কার নেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্য গোল্ডেন গ্লোব টাইগার্স অ্যাওয়ার্ডস একটি আন্তর্জাতিক মানের অলাভজনক প্রতিষ্ঠান যারা মার্কেটিং, ব্র্যান্ডিং, সিএসআর, সোশ্যাল ইনোভেশন, শিক্ষা ও অধ্যয়ন বিষয়ক প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের সম্মাননা দিয়ে থাকে।
২০১৩ সালে প্রতিষ্ঠিত ওয়েবঅ্যাবল ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছে। তিনশরও বেশি দেশ-বিদেশি গ্রাহক রয়েছে তাদের।
