২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল জেমসক্লিপ

ফুল সার্ভিস বিটুবি ই-কমার্স কোম্পানি জেমসক্লিপ দেশের, ‘স্টার্ট-আপ অব দ্যা ইয়ার’ ক্যাটাগরিতে ‘সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2017, 11:40 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

গত ২৯ অক্টোবর রাজধানীর হোটেল লো মেরিডিয়ানে ব্যবসায়িক সংগঠন ওয়ার্ল্ড এইচআরডি কনগ্রেস এবং এশিয়ান কনফেডারেশন যৌথভাবে এই পুরস্কার প্রদান করে বলে মঙ্গলবার জেমসক্লিপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ই-জেনারেশন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান জেমসক্লিপ একটি বিটুবি ই-কমার্স সাইট, যা বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে বিস্তৃত পরিসরে অফিস সরঞ্জামের সরবরাহ করে থাকে।

দেশের ক্রমবর্ধমান ই-কমার্স বাজারে রিটেইল সেবার মাধ্যমে কর্পোরেট গ্রাহকদের ৭ থেকে ৮-টি ক্যাটাগরির বৃহৎ ইনভেন্টরি থেকে পাইকারি ক্রয়ের সেবা দিয়ে থাকে জেমসক্লিপ।

‘সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০১৭’-এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছ থেকে সম্মাননা পুরস্কার স্বরূপ অ্যাওয়ার্ড ও সনদপত্র গ্রহণ করেন জেমসক্লিপ-এর ব্যবস্থাপনা পরিচালক রোমি এফ আহসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জুরি বোর্ডের চেয়ারম্যান ড. আরএল ভাটিয়া, কনস্টান্টিনোস এস গাভ্রিয়েল এবং জেমসক্লিপ-এর সিইও মনোয়ার হোসেন খান।

সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড সেই সব নেতৃবৃন্দকে সম্মানিত করে যারা আঞ্চলিক কর্মকান্ডে শক্তিশালী ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পুরস্কার অর্জন বিষয়ে জেমসক্লিপ-এর চেয়ারম্যান শামীম আহসান বলেন, “জেমসক্লিপ এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো প্রকিউরমেন্ট প্রক্রিয়া যেন অটোমেটেড করতে পারে, ক্রয়ে স্বচ্ছতা আনতে পারে এবং প্রতিষ্ঠানগুলো যেনো তাদের প্রকিউরমেন্ট খরচ কমিয়ে আনতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করে যেতে চাই। এই লক্ষ পূরণের ক্ষেত্রে অ্যাওয়ার্ডটি আমাদেরকে আরও উৎসাহিত করবে।”

জেমসক্লিপ-এর ব্যবস্থাপনা পরিচালক রুমি এফ আহসান বলেন, "সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৭" আমাদের বিদ্যমান প্রথাকে চ্যালেঞ্জ জানানোর মাধ্যমে বাংলাদেশের সাপ্লাই চেইন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসতে অনুপ্রেরণা যোগাবে"।