২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরবে ভিশন এম্পোরিয়ামের শোরুম

কিশোরগঞ্জের ভৈরবে একটি আউটলেট চালু করেছে আরএফএল গ্রুপের নিজস্ব ইলেকট্রনিক্স পণ্যের রিটেইল চেইন শপ ভিশন এম্পোরিয়াম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2017, 05:05 PM

Updated : 11 Oct 2022, 02:41 PM

টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, কুকার, ফ্যান, আয়রনসহ যাবতীয় হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী পাওয়া যাচ্ছে এই বিপণন কেন্দ্রে।

আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ভৈরবের কামালপুর বাসস্টান্ডে আউটলেটটি উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

এসময় ভিশন এম্পোরিয়ামের চিফ ইনচার্জ রাহাত জাহান শামীম ও অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার মাহমুদুল হাসানসহ প্রতিষ্ঠানটির ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভিশন এম্পোরিয়ামের ৯৯টি আউটলেট রয়েছে।