স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতায় ইউসিবির আলোচনা
স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ে ঢাকা অঞ্চলের নারী কর্মকর্তাদের জন্য আলোচনার আয়োজন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ঢাকার প্রধান কার্যালয়ের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে স্তন ক্যান্সারের ঝুঁকি, প্রতিরোধ ও প্রতিকারের বিষয়ে আলোচনা হয়।
সামাজিক দায়বদ্ধতা কাজের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান রুকমীলা জামান বক্তব্য রাখেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
