সুজুকি জিক্সার এসএফর নতুন দুটি মডেল
সুজুকি জিক্সার এসএফ মোটর সাইকেলের নতুন দুটি মডেল উন্মোচন করেছে সুজুকি র্যাঙ্কন মোটরবাইকস লিমিটেড।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাজাধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডে সুজুকির ফ্ল্যাগশিপ শো-রুমে লাল ও কালো রঙের এই নতুন দুটি মডেলের উন্মোচন করা হয়।
আকর্ষণীয় ডিজাইনের নতুন মডেলের বাইক দুটিতে থাকছে উন্নত বিএসফোর স্ট্যান্ডার্ড ইঞ্জিন।
সুজুকির হেড অব সেলস রাশেদ হাসান এবং হেড অব ফাইন্যান্স সুমাইয়া লোদী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
