শাহ্জালাল ব্যাংকের পরিচালক পর্ষদের সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ২৫৪তম সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে বুধবার এই সভা হয় বলে বৃহস্পতিবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, পরিচালক পর্ষদের সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান সভাপতিত্ব করেন। সভায় বেশকিছু বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা পর্যালোচনা করা হয়।
সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ ও মো. গোলাম কুদ্দুছ, পরিচালক আনোয়ার হোসেন খান, ফকির আখতারুজ্জামান, ইনডি পেনডেন্ট পরিচালক মোশাররফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম ও উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্জাহান সিরাজ উপস্থিত ছিলেন।
