২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক ছাদের নিচে শুরু হল আন্তর্জাতিক ছয় প্রদর্শনী

শুরু হয়েছে সেমস গ্লোবাল আয়োজিত আন্তর্জাতিক কন-এক্সপো, সেফটি, ওয়াটার, সোলার, পাওয়ার এবং রিয়েল এস্টেট প্রদর্শনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 08:08 PM

Updated : 12 Apr 2022, 12:35 AM

ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে একই সাথে তিনটি হলে ২৬-২৮ অক্টোবর চলবে ‘১৯তম পাওয়ার বাংলাদেশ এক্সপো ২০১৭’, ‘১৪ তম সোলার বাংলাদেশ এক্সপো ২০১৭’, ‘২১তম কন-এক্সপো বাংলাদেশ ২০১৭’, ‘১৮তম রিয়েল এস্টেট এক্সপো বাংলাদেশ ২০১৭’, ‘২য় ইন্টারন্যাশনাল সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো বাংলাদেশ ২০১৭’, এবং ‘ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৭’।  

বৃহস্পতিবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম।

অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশ সরকার পাওয়ার সেক্টরে প্রভূত সাফল্য লাভ করেছে। আপনারা জানেন ইতিমধ্যে বেশকিছু পদক্ষেপ বাস্তবায়ন চলছে। এ ধরনের এক্সিবিশন রিলেটেড সেক্টরের সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। প্রচুর পরিমানে বিদেশি এক্সিবিটরের অংশগ্রহণ পারস্পরিক দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ভূমকিা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশে ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, “ইন্ডিয়া বাংলাদেশের পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি অনেক পুরোনো। ভারতীয় বিনিয়োগকারীরা নতুন নতুন সেক্টরে বিনিয়োগে আগ্রহ নিয়ে এই এক্সিবিশনগুলোতে অংশগ্রহণ করছে, যার প্রভাব অনেক সূদূরপ্রসারী।

“বিশ্বের ১৫টি দেশের প্রযুক্তি এখানে প্রদর্শিত হচ্ছে, ফলে গুণাগুণ যাচাই এবং চাহিদার সাথে সামঞ্জস্য রেখে সঠিক পণ্যটি বেছে নেওয়ার একটি সুযোগ সৃষ্টি হয়েছে।” 

অনুষ্ঠানে জানানো হয়, এই আন্তর্জাতিক প্রদর্শনীতে থাকছে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ, সৌর বিদ্যুৎ, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণসামগ্রী, নির্মাণকৌশল, যন্ত্রাংশ, সেফটি ও সিকিউরিটি, ওয়াটার, ওয়েস্ট ওয়াটার টেকনোলজি ও আবাসন শিল্পের পণ্য ও সেবার সমাহার।

বাংলাদেশ, ভারত, রাশিয়া, জাপান, আমেরিকা, ইউক্রেন, সিঙ্গাপুর, চীন, ইংল্যান্ড, মালয়েশিয়া, আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, ইতালি, জার্মানি ও তুরস্কের ২৫০টি প্রতিষ্ঠানের ৩৫০টি স্টল নিয়ে চলবে প্রদর্শনী। 

প্রদর্শনীর পাশাপাশি সেমস গ্লোবাল এবং সিইজিআইএস যৌথভাবে আয়োজন করেছে ‘অ্যাপ্লিকেশন অব ইনোভেটিভ টুলস অ্যান্ড টেকনিকস ইন ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা। এটি অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর বিকাল ৩টা থেকে।

পরাদিন সেমস গ্লোবাল এবং আরডিএর যৌথ আয়োজনে থাকছে ‘মাল্টিপারপাজ ইউজ অব ওয়াটার রিসোর্সেস ডেভলপমেন্ট ফর বেটার রুরাল লাইভলিহুড (আরডিএ এক্সপিরিয়েন্স)’ শীর্ষক কর্মশালা।

এছাড়া ২৮ অক্টোবর সেমস গ্লোবাল ও আইডাব্লিউএম যৌথভাবে আয়োজন করছে ‘ওয়াটার অ্যান্ড ক্লাইমেট চ্যালেঞ্জেস ইন ২০৩০’ শীর্ষক কর্মশালা।

১৯তম পাওয়ার বাংলাদেশ এক্সপো ২০১৭” প্রদর্শনীটির সিলভার স্পন্সর রহিমআফরোজ এনার্জি; “১৮তম রিয়েল এস্টেট এক্সপো বাংলাদেশ ২০১৭” প্রদর্শনীটির গোল্ড স্পন্সর রুপায়ন হাউজিং এস্টেট লিমটিডে এবং সিলভার স্পন্সর ইউএস বাংলা অ্যাসেট। ‘ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৭’এর সিলভার স্পন্সর সিগমা গ্রুপ। 

www.e-registrations.com ওয়েবসাইটের মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন বা ভেন্যূতে সরাসরি রেজিস্ট্রেশনের মাধ্যমে দর্শনার্থীরা প্রদর্শনীগুলো উপভোগ করতে পারবেন। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনীগুলো উন্মুক্ত থাকবে।