বিক্রয় ডটকমে মিলবে আরএফএল অটো ও দুরন্ত বাইসাইকেল
আরএফএল অটোর বিভিন্ন যানবাহন ও ‘দুরন্তর’ সব বাইসাইকেল এখন থেকে কেনা যাবে অনলাইন বেচাকেনার সাইট বিক্রয় ডটকম থেকে।
বৃহস্পতিবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোর মধ্যে চুক্তি হয়েছে।
বিক্রয় ডটকমের পক্ষে ক্যাটাগরি ম্যানেজমেন্টের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ইসা আবরার আহমেদ এবং আরএফএল অটো ও দুরন্ত বাইসাইকেলের ব্র্যান্ড ম্যানেজার রাকিবুল আহসান ও পিয়াল হাসান চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বিক্রয় ডটকমের ক্যাটাগরি ম্যানেজমেন্টের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ইসা আবরার আহমেদ বলেন, “বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ও ক্রয় সংক্রান্ত তথ্য প্রদানের মাধ্যমে আগ্রহী ক্রেতাদের সরবরাহ করে বিক্রয় ডটকম গাড়ি এবং যানবাহন ইন্ডাস্ট্রির গতি বাড়াতে সহায়তা করে থাকে। আরএফএল এবং দুরন্তর সাথে আমাদের এই অংশীদারিত্বের মাধ্যমে সব সহযোগী স্টেকহোল্ডাররা উপকৃত হবেন।”
অনুষ্ঠানে আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া মো. আজিম হোসাইন বিক্রয় ডটকম তাদের ব্যবসা সম্প্রসারণ করতে সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
