রবি-টেন মিনিট স্কুলের এডুকেশনাল ব্লগের কার্যক্রম শুরু
দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য প্রথাগত শিক্ষা গ্রহণের পাশাপাশি সহায়ক হিসেবে সম্প্রতি শিক্ষা বিষয়ক ব্লগ ‘রবি-টেন মিনিট স্কুল ব্লগ’(www.10miniuteschool.com) এর কার্যক্রম শুরু হয়েছে।
রবি আজিয়াটা লিমিটেডের এক্সটার্নাল কমিউনিকেশন বিভাগের মহাব্যাবস্থাপক আশিকুর রহমান বলেন, “পাঠ্যবইভিত্তিক শিক্ষা পদ্ধতির পাশাপাশি বাস্তবভিত্তিক শিক্ষার উপর জোর দেওয়াই এই সম্পূরক শিক্ষার মূল উদ্দেশ্য।”
সম্প্রতি তিন শতাধিক এডুকেশনাল ব্লগ প্রকাশ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এই ব্লগগুলোর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ভিডিওভিত্তিক এডুকেশনাল ব্লগ চালু করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও বারবার পড়া নিবন্ধগুলো ভিডিও আকারে ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজেই দেখতে পারেন।”
