ব্র্যাক ব্যাংকের বোর্ড বাজার শাখার স্থান বদল
ব্র্যাক ব্যাংকের বোর্ড বাজার শাখা স্থানান্তর করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজী আহমদ আলী ইকো কমপ্লেক্স নেওয়া হয়েছে।
সোমবার ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম ও রিটেইল বিজনেসের প্রধান কায়সার হামিদ নতুন শাখার উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তারা ছাড়াও এলাকার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
