২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে আসছে আরএফএল পণ্য

নিজেদের উৎপাদিত গৃহস্থালির প্লাস্টিক পণ্যের সঙ্গে ক্রেতাদের পরিচয় করিয়ে দিতে ভ্রাম্যমাণ বাসে প্রদর্শনীর আয়োজন করেছে আরএফএল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 07:26 PM

Updated : 11 Oct 2022, 02:40 PM

রোববার রাজধানীর বাড্ডায় আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল এই প্রদর্শনীর প্রদর্শনীর উদ্বোধন করেন বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও জানানো হয়, আরএফএলের বিভিন্ন প্লাস্টিক পণ্যের সাথে ক্রেতাদের পরিচয় করিয়ে দিতে প্রতিদিন বিভিন্ন এলাকায় এই প্রদর্শনী পরিচালিত হবে। 

এছাড়া এই প্রদর্শনীতে ক্রেতারা সরাসরি পণ্যের অর্ডারও দিতে পারবেন, যা বাড়িতে পৌঁছে দেওয়া হবে।