আরএফএল পণ্য নিয়ে ঘুরবে বাস
দুই শতাধিক নতুন পণ্যসহ গৃহস্থালী প্লাস্টিক পণ্যের সঙ্গে ক্রেতাদের পরিচয় করিয়ে দিতে ভ্রাম্যমাণ প্রদর্শনী ও বিক্রির আয়োজন করেছে দেশীয় প্রতিষ্ঠান আরএফএল।
গত রোববার রাজধানীর বাড্ডায় আরএফএলের প্রধান কার্যালয়ে এর উদ্বোধন করেন আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরএফএল জানায়, প্রায় পাঁচশ পণ্য নিয়ে প্রদর্শনীর বাস ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরবে।
“এখান থেকে ক্রেতারা আরএফএলর সব ধরনের প্লাস্টিক পণ্য সর্ম্পকে ধারনা নিতে পারবেন। এছাড়া ক্রেতারা সরাসরি পণ্যের অর্ডারও দিতে পারবেন। পরে সেটি হোম ডেলিভারি করা হবে।”
