রবি ও কুপার’স চুক্তি সই
গিবারা ফুড অ্যান্ড বেকারি ইন্ডাস্ট্রি লিমিটেড’র অন্যতম ফাস্ট ফুড ব্র্যান্ড কুপার’স রবি আজিয়াটা লিমিটেডের কর্পোরেট সলিউশন সেবা নিয়েছে।
গিবারা ফুড অ্যান্ড বেকারি ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইমন কুপার এবং রবি’র এন্টারপ্রাইজ বিজনেস’র প্রধান আদিল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্প্রতি এই সংক্রান্ত চুক্তিতে সই করেন।
রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চুক্তির আওতায় গিবারা’র কর্মীরা রবি’র ভেহিকেল ট্র্যাকিং, এমপ্লয়ি ম্যানেজমেন্ট সলিউশন, হ্যান্ডসেট বান্ডেল এবং ইন্টারন্যাশনাল রোমিং অফারের মতো বিভিন্ন এন্টারপ্রাইজ সলিউশনসহ কর্পোরেট সংযোগ উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গিবারা’র পরিচালক চৌধুরী এ এ কাসিদ এবং রবি’র এন্টারপ্রাইজ বিজনেজ’র মহাব্যবস্থাপক মোস্তফা কামাল ইউসুফ ও এন্টারপ্রাইজ বিজনেস’র ব্যবস্থাপক সিনথিয়া জামান উপস্থিত ছিলেন।
