২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইএফআইসি ব্যাংকের ৪১ বছর

বেসরকারি আইএফআইসি ব্যাংক প্রতিষ্ঠার ৪১ বছর পূর্ণ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2017, 10:00 PM

Updated : 19 Aug 2022, 05:42 PM

রোববার নানা আয়োজনে ৪১ বছর পূর্তি উদযান করেছেন ব্যাংকটির বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

আইএফআইরি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারে কেক কেটে বর্ষপূর্তির অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকরাসহ অন্যান্য ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাংকের সব শাখায় একই সময়ে শাখা ব্যবস্থাপকের নেতৃত্বে কেক কাটাসহ অন্যান্য অনুষ্ঠান উদযাপন করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।