২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে এডিসন গ্রুপের ফুটওয়্যার কারখানার উদ্বোধন

গাজীপুরের হোতাপাড়ার তালতলিতে এডিসন গ্রুপের ফুটওয়্যার কারখানার উদ্বোধন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2017, 09:01 PM

Updated : 19 Aug 2022, 05:42 PM

শনিবার কারখানাটির উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. লুৎফর রহমান সরকার।

এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ জানান, এই কারখানায় প্রায় ১২০০ জনের কর্মসংস্থান হবে এবং উৎপাদিত পণ্যের গুণগত মান বজায় রেখে বিদেশে বাজারজাত করা হবে।

এডিসন গ্রুপের পরিচালক ফ্রাঙ্ক কলম্বো এই কারখানায় প্রতিবছর ২০ লাখ জোড়া জুতা উৎপাদন করার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় গাজীপুরের জেলা প্রশাসক এবং জেলা মেজিস্ট্রেট ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন।