২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫৩ সিনিয়র অফিসার নেবে সোনালী ও জনতা ব্যাংক

সরকারি মালিকানাধীন সোনালী ও জনতা ব্যাংক ১৫৩ জন সিনিয়র অফিসার নিয়োগ দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2017, 08:56 PM

Updated : 19 Aug 2022, 05:41 PM

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত এই দুই ব্যাংকের আইটি/আইটিসি বিভাগের শূন্য পদে এ নিয়োগ দেওয়া হবে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, সোনালী ব্যাংক লিমিটেডে ৮৫ জন এবং জনতা ব্যাংকে ৬৮ জনকে নিয়োগ দেওয়া হবে। তবে পদের সংখ্যা পরে বাড়তে বা কমতে পারে।

আগ্রহীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রার্থীদের বয়সসীমা ১ অক্টোবর ২০১৭ তারিখে সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

এসব পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল- ২০১৫  অনুসারে ২২০০০-২৩১০০-২৪২৬০ থেকে ৪৮১২০-৫০৫৩০-৫৩০৬০ টাকা হবে। এর সঙ্গে নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাও দেওয়া হবে।

প্রার্থীদের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ ইলেকট্রিকাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/পদার্থ/ফলিত পদার্থ বিষয়ে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।