২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম পর্যটন মেলার টাইটেল স্পন্সর ইউএস-বাংলা

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স চট্টগ্রাম আন্তর্জাতিক পর্যটন মেলা ‘চিটাগং ট্রাভেল মার্ট-২০১৭’ এর টাইটেল স্পন্সর হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2017, 06:30 PM

Updated : 19 Aug 2022, 05:41 PM

ইউএস-বাংলার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার এ সংক্রান্ত একটি চুক্তি প্রতিষ্ঠানটির করপোরেট হেড অফিসে স্বাক্ষরিত হয়েছে।

মেলা আয়োজনকারী প্রতিষ্ঠান দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম ও ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা পারভিন।

পর‌্যটন বিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর নবমবারের মত চট্টগ্রামে আগামী ১৬ নভেম্বর থেকে এ মেলা আয়োজন করতে যাচ্ছে।

তিনদিনব্যাপী এ মেলা পেনিনসুলা চিটাগং হোটেলে অনুষ্ঠিত হবে এবং দেশ-বিদেশের এয়ারলাইন্স, ট্যুর অপারেটর, হোটেল, মোটেল, স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাসহ অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেবে।