২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অ্যাপোলো-হেলথ কানেক্ট ইনিশিয়েটিভের’ যাত্রা শুরু

ঢাকায় অ্যাপোলো হেলথ কানেক্ট ইনিশিয়েটিভের যাত্রা শুরুর ঘোষণা দিয়েছে ভারতের অ্যাপোলো হসপিটালস গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2017, 06:24 PM

Updated : 19 Aug 2022, 05:41 PM

স্বাস্থ্য সেবার পরিধিকে ভৌগলিক সীমারেখা থেকে বের করে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বুধবার এ কার্যক্রমের উদ্বোধন করেন অ্যাপোলো হসপিটালস গ্রুপের মেডিকেল ডিরেক্টর অনুপম শিবাল। এছাড়াও অ্যাপোলোর স্বাস্থ্য সংযোগ উদ্যোগমালার অংশ হিসেবে চট্টগ্রামে তাদের প্রতিনিধি কার্যালয়, টেলিক্লিনিকের যাত্রা শুরুর ঘোষণাও দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাপোলো হসপিটালস গ্রুপের আন্তর্জাতিক বিভাগের মহাব্যবস্থাপক জিতু যোশ, অ্যাপোলো টেলিহেলথ ডিভিশন এবং তাদের বাংলাদেশ প্রতিনিধি হেলথ কানেক্ট ইন্টারন্যাশনালের চেয়ারম্যান শফিক আজম, গ্লোবাল টেলিমেডিসিনের সিইও আবদুর রব, হেলথ কানেক্ট ইন্টারন্যাশনালের ডিরেক্টর মোক্তার হোসেন, বিমান এয়ারওয়েজের উপদেষ্টা নাজমুল আনাম, ইকো ট্যুরসের ডিরেক্টর দিদার।