২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে আইপিডিসির ‘আনবাউন্ডারস ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম’

আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড বৃহস্পতিবার থেকে শুরু করতে যাচ্ছে ‘আনবাউন্ডারস ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2017, 06:21 PM

Updated : 19 Aug 2022, 05:41 PM

প্রথম পর্বের সাফল্যের পর এ বছর দ্বিতীয়বারের মতো আইপিডিসি এ আয়োজন করতে যাচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনবাউন্ডারসদের খুঁজে বের করতে নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয়ে রোড-শো করবে আইপিডিসি।

বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদ ও আইবিএ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি), ইসলামী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আইইউটি), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়।    

দেশব্যাপী রোড-শো ও কর্মবৃত্তান্ত বিচার করে লিখিত পরীক্ষা, যাচাই-বাছাই, উপস্থাপনার দক্ষতা ও ব্যবস্থাপনা দলের সাথে সাক্ষাৎকারসহ নিয়োগের সব ধাপ অনুসরণ করে আগামী প্রজন্মের দলনেতা খুঁজে বের করবে আইপিডিসি।