২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেরা এসএমই ব্যাংকের’ পুরস্কার পেল ব্র্যাক ব্যাংক

হংকং ভিত্তিক মিডিয়া প্রতিষ্ঠান এশিয়া মানির ‘বেস্ট ব্যাংক ফর এসএমই’ পুরস্কার পেয়েছে বাংলাদেশের ব্র্যাক ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2017, 10:39 PM

Updated : 19 Aug 2022, 05:40 PM

সোমবার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গত ২৬ সেপ্টেম্বর বেইজিংয়ের রিজ কার্লটন হোটেলে ‘এশিয়া মানি কান্ট্রি অ্যাওয়ার্ড ২০১৭’ অনুষ্ঠিত হয়।সেখানে ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও চৌধুরী আখতার আসিফ এবং ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন এর হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি তুলে দেওয়া হয়।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আরএফ হোসেন বলেন, “ব্যাংকের অনন্য এসএমই নেটওয়ার্ক, ব্যবসায় ভিত্তিক প্রোডাক্ট এবং কর্মীদের নিরলস পরিশ্রমের মাধ্যমে আমরা আজকের এই পুরস্কার লাভ করেছি। এই পুরস্কার সত্যিই এসএমই অর্থায়নকে নতুন উচ্চতায় নিতে ব্যাংককে অনুপ্রাণিত করবে।”