২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হোন্ডার নতুন শোরুম

চট্টগ্রামের ষোল শহরের সিডিএ অ্যাভিনিউতে উদ্বোধন হয়েছে হোন্ডার নতুন শোরুম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2017, 06:36 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার কর্ণফুলী গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিনিং অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেডে শোরুমটির উদ্বোধন করে।

স্থানীয় দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক তসলিমউদ্দিন চৌধুরী ও বাংলাদেশ হোন্ডার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব নারেস কুমার রতন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই শোরুম থেকে ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী হোন্ডা ব্র্যান্ডের বিভিন্ন মডেলের মোটরসাইকেলসহ স্পেয়ার পার্টস কিনতে পারবেন এবং গ্রাহকসেবা পাবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।