সিএসআরের অর্থ পর্যটন খাতের উন্নয়নে ব্যবহারের নির্দেশনা
ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অর্থ দেশের পর্যটন খাতের উন্নয়নে ব্যয় করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
দেশের অর্থনৈতিক উন্নয়নে পর্যটন শিল্পের গুরুত্ব বিবেচনায় নিয়ে এ খাতের উন্নয়নে ব্যাংকগুলোকে আরও বেশি অবদান রাখতে এ নির্দেশনা বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয় সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়।
