২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসবিএসি ব্যাংকের নতুন শাখা প্রগতি সরণীতে

রাজধানীর প্রগতি সরণীতে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2017, 08:36 PM

Updated : 12 Apr 2022, 12:25 AM

বৃহস্পতিবার ব্যাংকের পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) এম মোয়াজ্জেম হোসেন প্রগতি সরণীর মানামা এম এস টরেন, গ-৯৯/৩/এ এন্ড বি ঠিকানায় ব্যাংকের ৫৮তম শাখাটির উদ্বোধন করেন।

এ এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের রিচালক মো. আব্দুল হাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, এসইভিপি গোলাম নবী, মো. মামুনুর রশিদ মোল্লা ও শফিউদ্দিন আহমেদ।

ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রগতি সরণী শাখার ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান।