এশিয়ামানির বিচারে সেরা করপোরেট ও বিনিয়োগ ব্যাংক ইবিএল
এশিয়ামানির বিচারে সেরা করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকের পুরস্কার পেয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।
গত ২৬ সেপ্টেম্বর বেইজিংয়ের রিট্জ কার্লটনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ।
চলতি বছর ইউরোমানি ও ফাইন্যান্স এশিয়াও বাংলাদেশের সেরা ব্যাংক হিসেবে ইবিএলের নাম ঘোষণা করে।
