সিম্ফনীর ‘সিম ট্যাব ২৫’ বাজারে
বাজারে দুই জিবি র্যামের ‘সিম ট্যাব ২৫’ নিয়ে এসেছে স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি।
বুধবার সিম্ফনির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৭ ইঞ্চি আইপিএস ডিসপ্লের এই ট্যাবটি এ্যান্ড্রয়েড ন্যুগাট ৭.০ চালিত। ট্যাবটিতে আছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর ও ২জিবি ডিডিআরথ্রি র্যাম। সেই সাথে ১৬ জিবি ইন্টার্নাল মেমরি রয়েছে এতে, যা বাড়ানো যাবে ৩২ জিবি পর্যন্ত।
ট্যাবটিতে আরও রয়েছে পাঁচ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও দুই মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ৩৫০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি রয়েছে এতে।
দুইটি ভিন্ন রঙের (নীল ও সোনালী) এই ট্যাবটি আট হাজার ৪৯০ টাকায় সিম্ফনির সব আউটলেটে পাওয়া যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
