গুলশানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১০৪তম শাখার উদ্বোধন
রাজধানীর গুলশানে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১০৪তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান শাখাটির উদ্বোধন করেন বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ, পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা, আব্দুল হালিম, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন, আব্দুল আজিজ, মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ, বেঙ্গল গ্রুপের ভাইস-চেয়ারম্যান মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
