২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়-ব্যবস্থাপনা নিয়ে সম্মেলন করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়

ব্যবসায় ও ব্যবস্থাপনা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2017, 10:00 PM

Updated : 19 Aug 2022, 05:36 PM

বৃহস্পতিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হবে।

‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট’ শিরোনামের এই সম্মেলন প্রথমবারের মতো আয়োজন করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন ব্র্যাক বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক মামুন হাবিব।

তিনি বলেন,  সম্মেলনের বিভিন্ন অধিবেশনে মালয়েশিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, থাইল্যান্ডের নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকরা বক্তব্য রাখবেন। প্রায় দেড়শ গবেষণাপত্র উপস্থাপিত হবে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ সাদ আনদালিব বৃহস্পতিবার সকালে এই সম্মেলনের উদ্বোধন করবেন। 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন, আব্দুল মোনেম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এএসএম মাইনুদ্দিন মোনেম, ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন জারা জাবিন মাহবুব ও ব্র্যাক বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ইফতেখার ঘানি চৌধুরী বক্তব্য রাখেন।