২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় উবারের ‘প্রিমিয়ার’ সেবা চালু

মোবাইল অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক আরো বেশি যাত্রীদের কথা বিবেচনা করে চালু করেছে ‘প্রিমিয়ার’ নামের একটি সেবা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2017, 08:56 PM

Updated : 19 Aug 2022, 05:34 PM

প্রিমিয়ারে রাইডের ক্ষেত্রে যাত্রীরা প্রিমিয়াম কোয়ালিটির সেডান গাড়ি ও বিশেষভাবে প্রশিক্ষিত চালকদের সেবা পাবেন বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় কোম্পানিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমে পরীক্ষামূলকভাবে চালুর পর যাত্রী ও চালক কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় ‘প্রিমিয়ার’ সেবা চালু করা হলো।

সেবাটি চালু করে ঢাকায় উবারের জেনারেল ম্যানেজার অর্পিত মুন্ড্রা বলেন, “উবারে সব সময় প্রযুক্তির ব্যবহার ও স্থানীয়ভাবে উপযুক্ত প্রোডাক্টের মাধ্যমে যাত্রীদের আরও উন্নত ভ্রমণ-অভিজ্ঞতা দেওয়ার প্রচেষ্টা করা হয়। আমরা অনুপ্রাণিত হয়েছি ঢাকায় উবার প্রিমিয়ার চালু করতে পেরে এবং এর মাধ্যমে যাত্রীদের ব্যক্তিগত গাড়িতে ভ্রমণের মতো অভিজ্ঞতা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গাড়ির ব্যক্তিগত মালিকানার বিকল্প পথ সৃষ্টি করে ট্রাফিক জ্যামের সমস্যা কমানোর লক্ষ্যে প্রিমিয়ার চালু করা হয়েছে।”

এই সেবা পেতে উবারের অ্যাপ চালু করে গন্তব্য উল্লেখ করে স্ক্রিনের নীচের অংশে বিভিন্ন ধরনের রাইড অপশন থেকে ‘প্রিমিয়ার’ বেছে নিতে হবে। এরপর পিক আপ পয়েন্ট নিশ্চিত করে যাত্রীরা উপভোগ করতে পারবেন বিজনেস ক্লাস রাইড।