২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশীয় ব্যবসায়ীদের সম্মেলনে গেল এফবিসিসিআই দল

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই) সম্মেলনে অংশ নিতে অস্ট্রেলিয়ায় গেছেন বাংলাদেশের এক দল ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2017, 08:48 PM

Updated : 19 Aug 2022, 05:34 PM

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ৬০ সদস্যের প্রতিনিধি দলটি শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সিডনিতে অনুষ্ঠেয় সিএসিসিআইয়ের ৩১ তম সম্মেলনে এফবিসিসিআই পরিচালক আবু মোতালেব, খন্দকার রুহুল আমিন, শফিকুল ইসলাম ভরসা, রাশেদুল হোসেন চৌধুরী (রনি), মো. রেজাউল করিম, মুহাম্মদ আমজাদ হোসেন ও এসএম জাহাঙ্গীর হোসেনসহ প্রাক্তণ পরিচালক ও বিভিন্ন সদস্য সংস্থার প্রধানরা অংশ নেবেন।

সেখানে সিএসিসিআই সম্মেলনের পাশাপাশি ‘পণ্য ও সেবা’ নিয়ে বেশ কয়েকটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এফবিসিসিআই নেতারা এসব বৈঠকে দেশের জ্বালানি, খাদ্য, কৃষি, স্বাস্থ্য এবং বাণিজ্য খাতে প্রদত্ত বর্তমান পরিস্থিতির ওপর আলোকপাত করবেন।

সিএসিসিআই, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স ওয়ার্ল্ড চেম্বার্স ফেডারেশন (আইসিসি ডব্লিউসিএফ) এবং সিডনি বিজনেস চেম্বারের আয়োজনে; অস্ট্রেলিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ সহযোগিতায় সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত সিএসিসিআই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর শীর্ষ চেম্বার অব কমার্স এবং অ্যাসোসিয়েশনগুলোর শীর্ষ সংগঠন যা এ অঞ্চলের প্রায়  ৩৫ লাক ব্যবসা প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষন করে।